1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সচিবালয়ের সামনে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিনিধির নাম / ৩৩১
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ছবি : সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেলও ছুঁড়ছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে এ সংঘর্ষ শুরু হয়।

এদিকে এ ঘটনার মধ্যেই শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে অপসারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে শিক্ষার্থীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

জানা গেছে, চারটার কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।

এদিকে সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের দুই হাজারেরও বেশি শিক্ষার্থীরা আজ সচিবালযের সামনে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে তাদের কিছু শিক্ষার্থী গেট ভেঙে সচিবালয়ের ভিতর ঢুকে যান। তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/