1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ : ফয়জুল করীম

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ১৪৭
বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির (শায়েখ চরমোনাই) মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে পারে না। কিন্তু হাতপাখার যে নির্বাচন করে সে হাতপাখা ঘোরাতে পারে।’

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধায় ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা শাখার আয়োজনে শকুনি লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘হাতপাখা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন—কারণ কারেন্ট ফেল করে, কিন্তু হাতপাখা ফেল করে না। এটা সবার প্রতীক—কেউ কারো মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা বুকে নিয়েও কেউ ঘুমায় না, ধানের শীষ বুকে নিয়ে কেউ ঘুমায় না, লাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাতপাখা বুকের মধ্যে কলিজার মধ্যে থাকে। তার মানে হাতপাখার বিজয় হলে দেশ বিজয় হবে, হাতপাখার বিজয় হলে জাতি বিজয় হবে, হাতপাখার বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে।’

এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মুহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মাওলানা লোকমান হোসেন জাফরী, কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য, মুফতি রেজাউল করীম আবরারসহ ইসলাম আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/