1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সর্বকালের সেরা ফুটবলার রোনালদো!

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৯৮০
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে সব ট্রফিই শোভা পাচ্ছে। সেই আজন্ম স্বপ্ন পূরণ করতে ৪০ বছর বয়সেও ছুটছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই দেখার বিষয়।
তবে ফুটবলের সবচেয়ে মর্যদাপূর্ণ ট্রফির স্বপ্ন পূরণের আগে রোনালদোর নামের পাশে শিরোপার সংখ্যা বাড়ছেই।
এরই মাঝে বুধবার ‘সর্বকালের সেরা ফুটবলারের’ এক পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কারটা অবশ্য তার দেশ পর্তুগালের সর্বোচ্চ লিগ দিয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে দারুণ সব স্মৃতি উপহার দেওয়ার স্বীকৃতি দিয়েছে পর্তুগিজ ফুটবল লিগ। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৩) ও গোলদাতাকে (১৪১) পুরস্কার দেওয়া বিষয়ে লিগা পর্তুগাল কর্তৃপক্ষ বিবৃতিতে লিখেছে, ‘লক্ষ লক্ষ মানুষের আদর্শ, সে একটা ‍যুগকে সঙ্গায়িত করেছে।

বিশ্ব ফুটবলে অমোচনীয় এক পদচিন্থ এঁকেছে। ব্যক্তিগত রেকর্ড, শিরোপা এবং মিডিয়াতে প্রভাব রাখার মাধ্যমে এমন এক উত্তরাধিকার তৈরি করেছে যা তাকে সর্বকালের সেরা হিসেবে স্থান দেয়।’

পোর্তো শহরে হওয়া অনুষ্ঠানে অবশ্য স্বশরীরে উপস্থিত ছিলেন না রোনালদো। পুরস্কার পেয়ে কৃতজ্ঞা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ।

আল নাসরের স্ট্রাইকার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ায় লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের হয়ে এই পুরস্কার জেতা আমার জন্য বিশাল সম্মানের। অবিশ্বাস্য ট্রফি জয়ের পথে আমার পুরো ক্যারিয়ারে সহায়তা করা সতীর্থ-কোচদের ধন্যবাদা জানাই। সঙ্গে যারা আমাকে আরো ভালো হতে সহায়তা করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/