1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সাগরে লঘুচাপ, সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ১৫৬
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার (৩০ জুলাই) পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকার সঙ্গে ভ্যাপসা গরমও কিছুটা বাড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী কয়েকদিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ষাকালে কুয়াশার বিরল দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলেছে, ফসলের পাতায় জমেছে শিশির। স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষাকালে এমন শীতল আমেজ বহু বছর পর দেখলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/