1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সাপাহারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৫২২
সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সাপাহার গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাসিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলিফ মাহমুদ, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প কর্মকর্তা মাঈদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা পরিষদসহ সদরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হয় এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিমাসের প্রথম কর্মদিবসে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হবে।
#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/