1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সাপাহারে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা খুন

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৫০৬
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নওগাঁর সাপাহারে একটি স্টীলের বাটিকে কেন্দ্র করে ৭১ বছর বয়সী কেতামুন বিবি নিহত হয়েছেন। তিনি উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেতামুন বিবি এবং একই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী আম্বেরা খাতুন দু’বোন। তাদের ছেলেমেয়েদের বিবাহ ও বিবাহবিচ্ছেদের কারণে বোনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। রোববার (২৪ আগস্ট) বিকেলে বৈঠকে বিবাহবিচ্ছেদের পর লেনদেনকৃত আসবাবপত্র ফেরতের সময় দুই বোনের মধ্যে তর্ক শুরু হয়।

কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে পরিণত হয় ঘটনা। আম্বেরা খাতুন, তার ছেলে মেহেদী হাসান এবং মেয়ে আসমা একসঙ্গে কেতামুনকে বেধরক মারধর করেন। এসময় কেতামুন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় মেয়ে শাহিদা খাতুন রাতেই সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওসি আব্দুল আজিজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিরূপণের জন্য লাশ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/