1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সাপাহারে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিএনপি নেতা শফিকুলের জিডি

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৪৪৩
শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তার ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে “বাঁশেরকেল্লা” নামের একটি ফেসবুক পেজে তার ছবি ও ব্যানার ব্যবহার করে বিভিন্ন বিব্রতকর ও অপমানজনক তথ্য সম্বলিত একটি পোস্ট করা হয়।

পরদিন (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সাপাহার বাজারে অবস্থানকালে মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করে তিনি বিষয়টি দেখতে পান। শফিকুল ইসলাম দাবি করেন, পোস্টটি অপপ্রচারমূলক এবং তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করেও সংশ্লিষ্ট পেজের পরিচালকের পরিচয় তিনি সনাক্ত করতে ব্যর্থ হন।

ঘটনার পরদিনই তিনি সাপাহার থানায় গিয়ে জিডি (নং-৩২১, তারিখ ০৭/০৮/২০২৫) করেন। এ বিষয়ে থানার ডিউটি অফিসার মোঃ আতাউর রহমান জিডিটি রেকর্ড করেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আজিজ বলেন, “ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

#এম এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/