মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মাহেন্দ্রক্ষণে ময়মনসিংহের আমিন বাজারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সদর সাব-রেজিস্ট্রার অফিস আয়োজিত ‘সিজন-১ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।
বুধবার (২৫ মার্চ) সকালে ১৬টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সদর সাব-রেজিস্ট্রার জাহিদ হাসান-এর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলার সাব-রেজিস্ট্রারগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ত্রিশাল সাবরেজিস্ট্রার ওমর ফারুক পলাশ,
ফুলপুর সাব-রেজিস্ট্রার শেখ নাসিমুল আরিফ,
তারাকান্দা সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ, সাবেক সদর সাব-রেজিস্ট্রার খন্দকার দেলোয়ার হোসেন
। নকল নবীস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দলিল লেখক ও বিশিষ্ট সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শামীম আলম সরকার ও মো. ইকবাল হোসেন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খামেনী ফাইটার্স বনাম হাই ভোল্টেজ ফাইটার্স।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের নৈপুণ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। টুর্নামেন্টের ১৬টি দল নক-আউট ভিত্তিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হবে। মাঠের চারপাশ দর্শকদের উপস্থিতিতে ছিল কানায় কানায় পূর্ণ।
খেলার মাঠে ধারাভাষ্যকার হিসেবে নিজের জাদুকরী কণ্ঠে দর্শকদের মাতিয়ে রাখেন শামীম আলম সরকার। তার সাবলীল ও প্রাণবন্ত বর্ণনা টুর্নামেন্টে ভিন্ন মাত্রা যোগ করেছে।