1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সাভারে ভারতীয় জাল রুপি ও টাকাসহ কারবারিকে গ্রেপ্তার

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৩৪১
রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি ও টাকাসহ মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) নামের জাল টাকা কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে জাল টাকা ও রুপিসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে গত রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগের কুন্ডলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাল টাকা ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী গ্রামের মৃত মান্নান সিকদারের ছেলে। তিনি পেশাদার জাল টাকা কারবারি বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসম রফিকুল ইসলাম রফিক নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ রুপি মানের ৭৯ টি নোট ও ৫০০ টাকার ২৩২ টি জাল নোট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, মো. রফিকুল ইসলাম নামের এক জাল টাকা ব্যবসায়ীকে ৩৯ হাজার ৫০০ ভারতীয় জাল রুপি ও ১ লাখ ১৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত আলামতসহ জাল নোট কারবারিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/