1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সিটি ও আন্তজেলা বাসে ২২ পয়সা ভাড়া বাড়ানোর আলোচনা, সিদ্ধান্ত আজ

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ২৬৭
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। সিটি ও আন্তজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটি মোটামুটি একমত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত হতে পারে। গতকাল রোববার রাতে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে ১২ সদস্যের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শুরু হওয়া বৈঠক রাত ১০টার দিকে শেষ হলেও ভাড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি বলে সভা সূত্র জানিয়েছে। বৈঠকে অংশ নেওয়া কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে জানান, সিটি (মহানগর) ও আন্তজেলা বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং সবাই মোটামুটি একটি অবস্থানে এসেছেন। আলোচনায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বর্তমানের প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা থেকে ভাড়া বাড়িয়ে ২ টাকা ৬৭ পয়সা এবং আন্তজেলা বাসের ক্ষেত্রে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৩৪ পয়সা করার প্রস্তাবে একধরনের সমঝোতা হয়েছে। অর্থাৎ, দুই ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ২২ পয়সা করে ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা এগিয়েছে। তবে এই প্রস্তাব এখনো রেজল্যুশন আকারে অনুমোদিত হয়নি বা সই সম্পন্ন হয়নি সভায়।

আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত ভাড়া প্রস্তাব নির্ধারণ করা হবে। পরে তা প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। ফলে প্রস্তাবিত ২২ পয়সা ভাড়া কিছুটা কমবেশি হতে পারে। এদিকে বৈঠক সূত্র জানায়, বাসমালিকপক্ষ বৈঠকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধির বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। পরিবহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ার নানা দিক তুলে ধরে তারা ভাড়া বাড়ানোর পক্ষে যুক্তি দেয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

বিআরটিএ কর্মকর্তারা জানান, ভাড়া নির্ধারণে ব্যয় বিশ্লেষণ করা হয় এবং ১২ সদস্যের ভাড়া নির্ধারণ কমিটির সুপারিশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় গেজেট প্রকাশের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর করে। প্রচলিত নিয়ম অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে ভাড়া এক পয়সা বাড়ে এবং দাম কমলে একই হারে কমে। এর আগে গতকাল শনিবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে; কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/