1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সুখবর পেলেন নাহিদা-জ্যোতিরা

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১১২
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ নারী দল। ঘরের মাঠের এই সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন একধিক ক্রিকেটার। সেটার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে।

আজ মঙ্গলবার আইসিসি প্রকাশিত নারীদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উন্নতি করেছেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রিতু মণি, নাহিদ আক্তার, মারুফা খাতুন ও সুলতানা খাতুন। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছিলেন জ্যোতি। সেই ম্যাচে ৫৮ রানের পর শেষ ম্যাচে করেন ৪০ রান। তাতে নারী ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক এখন ৩৫তম স্থানে অবস্থান করছেন। শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সোবহানা মোস্তারি। পরিস্থিতির দাবি মিটিয়ে দারুণ ব্যাটিংয়ে ৭৪ রান করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাতে নারী ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

এছাড়া ব্যাটিংয়ে উন্নতি করেছেন রিতু। আট ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৮৩তম। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও উন্নতি করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে ২১ রান দিয়ে চার উইকেট শিকার করেছিলেন নাহিদা। নারী ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন তিনি। এছাড়া বোলারদের মধ্যে উন্নতি করেছেন মারুফা ও সুলতানা খাতুন। ছয় ধাপ এগিয়েছেন মারুফা ৩৭তম স্থানে আছেন। আর সুলতানা ১৬ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৪ নম্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/