1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

সুদের টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৫২৭
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত মুজিবর গাজীর (৬২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির মুজিবর গাজীর (৬২) বাড়ি উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকায়।

গত রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোনার মোড় মৎস্য আড়ৎ এলাকায় সুদের টাকার লেনদেন নিয়ে মুজিবরের সঙ্গে সুশান্ত কুমার সরকারের বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুজিবর গাজীসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হলে ওই দিন তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই রাতে মুজিবরকে সাতক্ষীরা শহরের হার্ট ফাউন্ডেশন নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মুজিবরের মৃত্যু হয়।

মুজিবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক ফায়সাল আহমেদ জানান, মুজিবরের শরীরে মারপিটের আঘাতের পাশাপাশি হার্টে সমস্যা ছিল। তার ধমনিতে রিং বসানো ছিল। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/