1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

‘স্বার্থপর’ খেলার অভিযোগ নিয়ে যা বললেন বাংলাদেশের অধিনায়ক

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৩৪১
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

‘দল নয়, নিজের জন্য খেলেন মেহেদী হাসান মিরাজ’ ভক্ত মহলে অভিযোগটা বহু পুরনো। এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনেও একই কথা শুনতে হলো এই অলরাউন্ডারকে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিলেন মিরাজ। অধিনায়কের দাবি– নিজের নয়, দলের জন্যই খেলেন তিনি।

মিরাজ বলেন, ‘আমি উদ্বিগ্ন না (নিজের পারফরম্যান্স নিয়ে)। সবশেষ বিশ্বকাপের পর আমরা মনে হয় ১৫টার মতো ওয়ানডে খেলেছি। এসব ম্যাচের মাঝে বিরতি ছিল। আমার প্রতি সবার যে রকম প্রত্যাশা, যে অনেক ম্যাচ জেতাব— হয়তো সেটা হচ্ছে না, এভারেজ হচ্ছে, কিন্তু অবশ্যই চেষ্টা করব যে দলের জন্য যেন ম্যাচ জেতাতে পারি।’

দলের প্রয়োজনে যেকোনো জায়গা খেলতে প্রস্তুত মিরাজ। এই প্রসঙ্গে বাংলাদেশ দলপতি বলেন, ‘আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনা। আমি সব সময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা সম্ভব ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। আমার অগ্রাধিকার সব সময় দলের ভালো করার দিকে। একই সঙ্গে আমার পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি আমার ভূমিকা রাখার জন্য। ব্যাটিং–বোলিং দুইটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি যে পজিশনে ব্যাটিং করি এবং বোলিং করি, সেটা দলের জন্য সহায়ক হয়। আমি মনে করি সেখানে আমার পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দলের ফলাফলটাও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে পারফর্ম করার চেষ্টা করব এবং দলকে একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করব।’

ব্যাটিংয়ে সাত নম্বরে থিতু হতে চান মিরাজ, ‘আমি যেহেতু ৮-৯ বছর একই পজিশনে (৮ নম্বারে) খেলেছি। এখানে আমার একটা অভিজ্ঞতা আছে। এই পজিশনে বোলারদের সঙ্গে অনেক ম্যাচ লিড দিয়েছি এবং ম্যাচ জিতিয়েছি এরকম অনেক ইনিংস আছে। তাই আমি চিন্তা করেছি যেহেতু বোলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, আমি যদি সাত নম্বারে ব্যাটি করি এটা দলের জন্য ভালো হবে। কারণ টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক হয়তো রান পেয়েছি অনেক সময় কিন্তু দল জেতেনি। আমি মনে করি এটা (সাত নম্বার) আমার জন্য ভালো একটা পজিশন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/