1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

স্বাস্থ্যসেবায় বিপ্লব আনতে পারে সাজিদের উদ্ভাবিত ড্রোন

সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি / ৫৩৬
শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
ফোরকান সাজিজের উদ্ভাবন যুগান্তকারী ড্রোন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ফোরকান সাজিদ উদ্ভাবন করেছেন এক যুগান্তকারী ড্রোন, যা দুর্গম ও প্রত্যন্ত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম।

এই বিশেষ ড্রোনটির মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই নদীবেষ্টিত, পাহাড়ি বা যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন কিংবা জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব। ফোরকান সাজিদের এই উদ্ভাবন ইতোমধ্যেই প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে আশার আলো জাগিয়েছে।

ড্রোনটিতে যুক্ত করা হয়েছে রিয়েল-টাইম ব্লাড প্রেসার মাপার প্রযুক্তি, যার মাধ্যমে দুর্গম এলাকার রোগীদের প্রাথমিক স্বাস্থ্য তথ্য তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের কাছে পাঠানো যাবে। এতে করে চিকিৎসকরা দূর থেকে রোগীর অবস্থা বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

ফোরকান সাজিদ জানান, “আমার স্বপ্ন হলো এমন একটি প্রযুক্তি-নির্ভর সিস্টেম তৈরি করা, যা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখবে। তবে এই প্রকল্পটি বাস্তবায়ন ও বিস্তৃত করতে উপযুক্ত স্পন্সর ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।”

বিশেষজ্ঞদের মতে, সময়োপযোগী আর্থিক সহায়তা ও প্রযুক্তির উন্নয়ন হলে এই ড্রোন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দেশে-বিদেশে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

প্রযুক্তি ও মানবসেবার অনন্য সংমিশ্রণে তৈরি এই ড্রোন আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। যেখানে উদ্ভাবন কেবল লাভের উদ্দেশ্যে নয়, মানবকল্যাণের জন্যও ব্যবহৃত হতে পারে— ফোরকান সাজিদের ড্রোন তার এক উজ্জ্বল উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/