1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১৫১
শনিবার, ৩০ মে, ২০২৬

মৌসুম শেষ হতে না হতেই কোচ আর্নে স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল। মৌসুম শেষে পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগের টেবিলে চারে থেকে শেষ করেছে লিভারপুল। ৩৮ ম্যাচে ১৭ জয়, ৯ ড্র ও ১২ হারে মাত্র ৬০ পয়েন্ট—শিরোপাপ্রত্যাশীদের জন্য ছিল হতাশাজনক।

গত মৌসুমে যে দলটি লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, এ মৌসুমে তারা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে পড়ে ১৪ পয়েন্ট। দুই মৌসুম মিলিয়ে লিভারপুলের হয়ে ১১৩ ম্যাচ পরিচালনা করেছেন স্লট—জয় ৬৬, ড্র ১৯, হার ২৮। প্রথম মৌসুমে দলটিকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়া এই ডাচ কোচের দ্বিতীয় মৌসুম ছিল একেবারেই বিপরীত চিত্র। মাঠের ফলাফলের পাশাপাশি ড্রেসিংরুমেও পরিস্থিতি ভালো ছিল না। মোহামেদ সালাহ সোশ্যাল মিডিয়ায় ক্লাবের মানের অবনতি নিয়ে সরাসরি মন্তব্য করেন এবং একাধিক সিনিয়র খেলোয়াড় সেই পোস্টে সাড়া দেন। মৌসুম শেষে দল পুনর্গঠনের চাপও রয়েছে। সালাহ, ইব্রাহিমা কোনাতে ও অ্যান্ডি রবার্টসন—তিনজনই ক্লাব ছাড়ছেন।

পরবর্তী কোচ হিসেবে বোর্নমাউথের অ্যান্দোনি ইরাওলার নাম সবচেয়ে বেশি আলোচনায় আছে। ইয়ুর্গেন ক্লপ চলে যাওয়ার পর ২০২৪ সালে ফেইনুর্দ থেকে এসে অলরেডদের দায়িত্ব নিয়েছিলেন স্লট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/