1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে নেভিয়া সফ্ট ক্রিম ও জিলেট ব্লেড জব্দ

এম শামীম হোসেন, স্টাফ রিপোর্টার / ৫০৭
শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। শুক্রবার (২২ আগস্ট) পৃথক অভিযানে ৪৯২ পিস নেভিয়া সফ্ট ক্রিম ও ৩৪ হাজার পিস জিলেট ব্লেড জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ১৬ হাজার টাকা।
অভিযান চলাকালিন সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে. কর্নেল মেহেদি হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।
#এম_এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/