1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৫০০
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য পুলিশ সদর দপ্তরে একটি চিঠি দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে এই চিঠি পাঠিয়েছেন। পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বিদেশে পালিয়ে গেছেন। তাই, ন্যায় বিচারের স্বার্থে আসামীর অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য তাদের নামে বিজ্ঞ আদালত অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছেন।

এমতাবস্থায়, আদালতের আদেশ, ওয়ারেন্ট অব এরেস্ট, এজাহারের কপি, চার্জশীটের কপি ও পূরণকৃত রেড নোটিস ফরম ড্রাফট অত্রসাথ সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ প্রেরণ করা হলো। এদিকে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা হয়েছে আজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/