1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

১০ জন নিয়েও মোহামেডানকে হারিয়ে শীর্ষে ফর্টিস

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১১৮
শনিবার, ৭ মার্চ, ২০২৬

তবে কি শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাগজে কলমে সম্ভাবনা থাকলেও বাস্তবদৃষ্টিতে তা মনে হচ্ছে না। অন্তত আজকের খেলার পর তো নই। বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে ফর্টিস এফসির কাছে ২-১ গোলে হেরেছে সাদা-কালোরা।

বাংলাদেশ ফুটবল লিগের এবারের মৌসুমে এটি তাদের চতুর্থ হার। প্রথম পর্বেও ফর্টিসের কাছে হারে তারা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের শেষটা ছিল বিতর্কের। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা হয় আরও ৭ মিনিট। কিন্তু এই ৭ মিনিটের অনেকটাই কেটে যায় তর্ক বিতর্কে। রেফারিও ৭ মিনিটেই খেলা শেষ করেন। তাই মোহামেডান কোচ আলফাজ আহমেদ ও অধিনায়ক মেহেদী হাসান মিঠু চটে যান রেফারির ওপর। অথচ এর আগে বিবর্ণই ছিল মোহামেডান। ২০ মিনিটে ফর্টিসকে এগিয়ে দেন ইসা জালো। মঞ্জুরুর রহমানের বাড়ানো লং পাস নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। বিরতির পর আবারও ফর্টিসকে এগিয়ে দেন জালো। পা ওমর বাবুর নেওয়া ফ্রি কিক মোহামেডানের এক ফুটবলারের পায়ে লেগে বাতাসে ভাসলে বক্সের ভেতর জটলা তৈরি হয়। সেখান থেকে লাফিয়ে উঠে হেডে ব্যবধান দ্বিগুণ করেন জালো।

৬৩ মিনিটে পেনাল্টি পেলে ম্যাচে ফেরার সুযোগ পায় মোহামেডান। এক ঢিলে দুই পাখি মারে তখনই যখন বক্সের ভেতর হ্যান্ডবলের কারণে লাল কার্ড দেখেন সাজেদ নিঝুম। স্পটকিক থেকে ব্যবধান কমান মুজাফফর মুজাফফরভ। কিন্তু একজন বেশি নিয়ে খেলার সুবিধাও মোহামেডান আর কাজে লাগাতে পারেনি। এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে যৌথভাবে বসুন্ধরা কিংসের সঙ্গে শীর্ষে আছে ফর্টিস। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মোহামেডান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/