1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

১৩ বছরের শিশুকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন

মোঃ ইমরান শেখ, ফরিদপুর জেলা প্রতিনিধি / ৭৬৪
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৩ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন ও এক সময়ের কিশোর অপরাধীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। আসামি মো. সজীব শেখ (২৬) – পিতা: আতিয়ার শেখ মো. সোহেল মোল্লা (২৫) – পিতা: ইসলাম মোল্লা, মো. ইয়াসিন মোল্লা (২৪) – পিতা: আবু বক্কার মোল্লা (ঘটনার সময় ইয়াসিন আইনগতভাবে শিশু ছিল)

তিনজনই ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের বাসিন্দা।

২০১৮ সালের ৩০ জুলাই রাত ৯:৩০টার দিকে ভিকটিম বাড়ির বাইরে টিউবওয়েলে মুখ ধুতে গেলে আসামিরা তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং মুখ বেঁধে ফেলে রেখে যায়। পরে তার মা খুঁজতে গিয়ে বাড়ির পাশে এক আসামির উঠানে মেয়েটিকে উদ্ধার করেন।

পরদিন ভিকটিমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার তিনদিন পর, ২ আগস্ট, ভিকটিমের বাবা আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে, প্রায় সাত বছর পর আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “এ রায় ধর্ষকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/