1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ১০১৮
সোমবার, ৪ আগস্ট, ২০২৫

দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরে ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং গঠনমূলক সংলাপের নতুন ক্ষেত্র অনুসন্ধান করা। সফর সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে

এর আগে গত এপ্রিল মাসে ইসহাক দারের বাংলাদেশ সফরের পরিকল্পনা ছিল। তবে পাকিস্তান ও ভারতের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে সেই সফর স্থগিত করা হয়।

আসন্ন সফরটি উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংলাপ চালিয়ে যাওয়ার নতুন কূটনৈতিক প্রচেষ্টার প্রতিফলন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/