1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

৩ আগষ্ট দেশের জন্য নতুন কিছু আসছে : এনসিপি

বাংলার রঙ ডেস্ক / ৩৮৩
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

আগামী ৩ আগস্ট তারিখটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওইদিন দেশের জন্য নতুন কিছু আসছে বলেও শুক্রবার রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় জানানো হয়।

ওই বার্তায় বলা হয়েছে, বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সম্পন্ন করেছে। বিগত জুলাই মাসজুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে, গ্রামে-গঞ্জে, শহরে-নগরে এনসিপি গিয়েছে।

কথা বলেছে শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে। সেখানে এনসিপির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিল, পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন। ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।

এতে বলা হয়, ২০২৪ এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল। সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত এক মাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।

এতে আরো বলা হয়, আগামী ৩ আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। তাই ৬৪ জেলা থেকে এনসিপির নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইল।

প্রতিটি জেলা, উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক পোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আগামী ৩ আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে। দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/