1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

৯৪২ চিকিৎসককে পদোন্নতি দিল সরকার

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৪৩১
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জুনিয়র কনসালট্যান্ট পদে ৯৪২ চিকিৎসককে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়ার সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি দেওয়া হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) দেওয়া হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ১৩ আগস্টের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-৩ শাখায় সরাসরি বা ইমেইল per3@hsd.gov.bd-এ পাঠাতে বলা হয়েছে।পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত (ইনসিটু) কর্মকর্তাদের পদোন্নতিপ্রাপ্ত পদে পরবর্তী পদায়ন না করা পর্যন্ত বদলি বা পদায়ন বা কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না। লিয়েন বা প্রেষণ বা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তারা লিয়েন বা প্রেষণ বা শিক্ষা ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি বা পদায়ন কার্যকর হবে।
পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/