1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

কার কাছে বিচার দিবেন জানেন না শবনম ফারিয়া

বাংলার রঙ ডেস্ক / ৫৫৩
শনিবার, ২ আগস্ট, ২০২৫

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মাঝে মধ্যেই দেশের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করেন। এবার দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা বাণী শোনা গেল অভিনেত্রীর কণ্ঠে।

আজ ফেসবুক পোস্টে আক্ষেপ প্রকাশ করে শবনম ফারিয়া লিখেলেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাইকে অপমান করে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

নিজেকে সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে শবনম ফারিয়া আরও লেখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।’

আক্ষেপ করে তিনি বলেন, ‘কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন! এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?’

শেষে দেশের ভবিষ্যৎ ও রাজনীতি প্রসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে তিনি লেখেন, ‘হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/