1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নতুন বাসা ভাড়া নিয়েছেন আমির খান, মাসিক ভাড়া ৩৩ লাখ টাকা

বাংলার রঙ ডেস্ক / ৫৩৭
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
বলিউড অভিনেতা আমির খান

জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকেই একদিকে যেমন চর্চায় শাহরুখ খান। অন্যদিকে বিভিন্ন কারণে তালিকায় উঠে এসেছে আমির খানের নামও। রজনীকান্তের ‘কুলি’ ছবিতে তার ক্যামিও চরিত্র নিয়েও চলছে নানা আলোচনা। এরই মধ্যে পাওয়া গেলো আমির খানের চারটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার খরব।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আমির খান বর্তমানে যে হাউজিং সোসাইটিতে থাকেন, সেটাতে কিছু পুনর্নির্মাণের কাজ চলছে। এজন্য নতুন বাসা ভাড়া নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। সম্পত্তির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, আমির খান মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। পালি হিলের নার্গিস দত্ত রোডে উইলনোমনা অ্যাপার্টমেন্ট নামের একটি সোসাইটিতে এই অ্যাপার্টমেন্টগুলো অবস্থিত। ২০২৫ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য আমির বাসা ভাড়া নিয়েছেন তিনি।

প্রতি মাসে ভাড়া বাবদ সাড়ে আমির খানকে ২৪ লাখ রুপি গুনতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৩২ হাজার টাকা। মাসিক ভাড়া বার্ষিক ৫ শতাংশ হারে বাড়বে।

বান্দ্রার পালি হিল মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল এলাকা। এটি অসংখ্য বলিউড সেলিব্রিটি এবং বিত্তশালী ব্যক্তিদের আবাসস্থল হিসাবে বিখ্যাত। এই এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলোর দাম প্রতি বর্গফুটে ৮০,০০০ রুপি থেকে ১.৩০ লক্ষ রুপি পর্যন্ত। আন্ধেরি, ভারসোভা, জুহু এবং গোরেগাঁও ফিল্ম সিটির মতো নিকটবর্তী অঞ্চলে অবস্থিত প্রধান বলিউড স্টুডিওগুলোর সান্নিধ্যের কারণে তারকাদের মধ্যে বান্দ্রার এত গ্রহণযোগ্যতা।

কিছুদিন আগে বান্দ্রার পালি হিলে বাড়ি ভাড়া নিয়েছেন শাহরুখ খান ও তার পরিবার। তারা এখন সেখানেই ভাড়া বাড়িতে থাকেন। কারণ, এই মুহূর্তে শাহরুখের বাড়ি ‘মান্নত’-এর সংস্কারের কাজ চলছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/