1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ডারউইনে পৌঁছেছে সোহান-নাঈমরা

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৩১২
শনিবার, ৯ আগস্ট, ২০২৫

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আজ ডারউইনে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৪ সালে প্রথমবার এই সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ দল। ঐ আসরে ফাইনালে এডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে রানার্স-আপ হয়েছিল দ্বিতীয় সারির বাংলাদেশ।

এবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। এই দলে নাইম শেখ, সাইফ হাসান, নাঈম হাসানের পাশাপাশি বেশ কিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে রাখা হয়েছে।

১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট বিগ ব্যাশের দল পার্থ স্কোরচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

২৪ আগস্ট সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে চারদিনের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশ ‘এ’ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/