1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

পাথরই রক্ষা করতে পারেন না, ভোট রক্ষা করবেন কেমন করে?

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৮৭২
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সাংবাদিক নাজনীন মুন্নী

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলন করায় দেশব্যাপী চলছে সমালোচনা। এই সমালোচনায় এবার যোগ দিলেন সংবাদকর্মী নাজনীন মুন্নী। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে এক ফেসবুক পোস্টে মুন্নী বলেন, ‘পাথরই রক্ষা করতে পারেন না। ভোট রক্ষা করবেন কেমন করে?’

মুন্নী তার পোস্টে লিখেছেন, আমি কখনো ভোলাগঞ্জ সাদা পাথরে যাইনি। সবাই যখন ছবি দিচ্ছে আফসোসে আমার মন খারাপ হচ্ছে এত সুন্দর জায়গা? এত সুন্দর? জায়গাটা কিছু রাক্ষস খেয়ে ফেলেছে। আর কোনোদিন ঐ জায়াগাটা আর ফিরে আসবে না। কোনোদিনই না.. আমার ঠিক স্বজন হারানোর মন খারাপ হচ্ছে।পরিবেশ নিয়ে আজীবন কাজ করা উপদেষ্টা রিজওয়ানা হাসান কেবল পরিবেশ ই‍্যসুতে লড়ে সরকার পক্ষের শত্রু হয়েছেন। ব‍্যক্তিগত পারিবারিকভাবে আক্রমণের শিকার হয়েছেন। কিন্তু রাতারাতি না, বছর ধরে প্রকাশ‍্যে পাথর নিয়ে যাওয়ার খবর কি পরিবেশ উপদেষ্টার কাছে আসেনি?
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্য করে বলেন, ‘পরিবেশ নিয়ে যার কাজ, যার মায়া তার টনক কেউ নাড়াতে পারেনি? কেমন করে সম্ভব? নাকি পরিবেশ নিয়ে লড়াইটা কেবল এনজিও কাজই ছিল? কেউ চাইলে কি সেন্ট মার্টিনের প্রবাল ১ বছরে ধরে নিয়ে যেতে পারবেন? যেতেই তো পারবেন না। সেটার বিষয়ে এত কঠোর সরকার সাদা পাথরে কেন এত উদাসীন?’তিনি বলেন, ‘কোনো দলের জেলা কমিটির সভাপতি যদি সরকারে চেয়ে ক্ষমতাবান হোন এবং উপদেষ্টা সেটা আবার বলেন, লজ্জা আমাদেরই লাগে, উপদেষ্টা রিজওয়ানা হাসানের খারাপ লাগে কিনা আমার জানতে ইচ্ছা করে। নাকি ক্ষমতার চেয়ারে বসলে সবাই একই- অন্ধ, কালা, বধির, আপসকামী, দায়হীন..’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/