1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

৫০০ উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়লেন সাকিব আল হাসান

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ১০২৬
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটসের বিপক্ষে বল হাতে নামেন তিনি। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই ছুঁলেন ৫০০ উইকেটের মাইলফলক।

টি–টোয়েন্টি ক্রিকেটে এর আগে মাত্র চার বোলার পৌঁছেছিলেন এই উচ্চতায়। রশিদ খান, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও ইমরান তাহির। এবার তাদের পাশে নাম লেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
শুধু তাই নয়, ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন সাকিব। নিজের অর্জন নিয়ে উচ্ছ্বসিত এই বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এটা দীর্ঘ পরিশ্রমের ফল। এমন মাইলফলক ছুঁতে পেরে আমি খুবই খুশি। ক্যারিয়ারে যা অর্জন করেছি, সেটি নিয়ে আমি সন্তুষ্ট।’

৩৮ বছর বয়সী সাকিব ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ৪৫৭ ম্যাচ ও ৪১৯ ইনিংস খেলে। পাঁচশ ছোঁয়ার সবচেয়ে কাছাকাছি আছেন এখন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান অলরাউন্ডারের উইকেট ৪৮৭টি। ব্যাট হাতে তার রান আছে ৯ হাজারের বেশি।

সাকিবের মাইলফলক ছোঁয়ার দিনে সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৯ উইকেটে করেছে ১৩৩ রান। ৩১ বলে সর্বোচ্চ ৩২ রান ওপেনার এভিন লুইসের। এ ছাড়া ২৬ বলে ৩০ রান করেছেন সাকিবের শিকার রিজওয়ান।

রান তাড়ায় চারে নেমে ১৮ বলে ২৫ রান করেছেন সাকিব, হয়েছেন ম্যাচসেরাও। এবারের সিপিএলে এটাই তাঁর সর্বোচ্চ ইনিংস। তাঁর দল জিতেছে ৭ উইকেট ও ২ বল হাতে রেখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/