1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৫০২
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সমীকরণ খুব একটা কঠিন ছিল না ভারতের জন্য। আরও নির্দিষ্ট করে বললে তা সহজ করে দিয়েছে বাংলাদেশই। ভুটানের বিপক্ষে অর্পিতা-প্রীতিরা ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ায় অনুমিত ছিল আজই হবে শিরোপার নিষ্পত্তি। হয়েছেও তাই।

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে নেপালকে ৫-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। টুর্নামেন্ট শুরুর আগে তা অলিখিত ফাইনাল হিসেবে ধরে রেখেছিলেন অনেকে। ম্যাচটি এখন পরিণত হয়েছে নিয়মরক্ষায়।

৫ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে পয়েন্ট টেবিলের সবার ওপরে থাকা দলই পাবে চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা। সমান ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান দুইয়ে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট টেবিলের ওপরে ওঠার সুযোগ নেই মাহবুবুর রহমান লিটুর দলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/