1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

তিন সন্তানের মা হতে চান জাহ্নবী

বাংলার রঙ ডেস্ক / ৫২৭
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

বলিউডে একের পর এক নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। প্রযোজক-অভিনেতা বনি কাপুরের মেয়ে হলেও নিজের অভিনয় প্রতিভায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে যখন তিনি আলোচনায়, ঠিক তখনই চমক দিলেন নতুন খবরে। খোলাখুলি জানালেন, ভবিষ্যতে তিনি হতে চান তিন সন্তানের মা।

সম্প্রতি কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে অতিথি হিসেবে উপস্থিত হন জাহ্নবী কাপুর। সেখানেই মাতৃত্ব নিয়ে কথা বলেন জাহ্নবী।

সেখানে ৩ সন্তানের জননী হওয়ার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “আমার মনে হয়, ৩টি সন্তান থাকা ভালো। প্রথমত, ৩ আমার জন্য লাকি নম্বর। দ্বিতীয়ত, সবসময় ২ জনের মধ্যে ঝগড়া হয়। এমন পরিস্থিতিতে একজনের সমর্থন প্রয়োজন। বোন হোক বা ভাই (তৃতীয় সন্তান), সে যেই হোক না কেন, সে দুই নৌকায় পা দিয়ে চলবে। দুজনেই সমর্থন পাবে। আমি খুব ভেবেচিন্তে এই পরিকল্পনা করেছি।’

অন্ধ্রপ্রদেশে বিয়ে করতে চান জাহ্নবী কাপুর। এর আগে অন্য এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর বলেছিলেন, ‘আমি তিরুমালা তিরুপতিতে বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে থাকতে চাই। আমরা রোজ কলাপাতায় খাবার খাব আর গোবিন্দের নাম জপ করব। আমার চুলে মোগরা (জুঁইয়ের মালা) থাকবে এবং আমি মণি রত্নমের গান শুনব। আমি আমার স্বামীর মাথায় তেল মালিশ করে দেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/