নওগাঁর সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের মনসুর আলীর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বাগান পরিচর্যার সময় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এখনো তার কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
#এম_এস