1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

জুলাই যেন দুঃসংবাদের মাস : মাহি

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ২৪৪
মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মাহত সারা দেশে। স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও। ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি জুলাইকে বাংলাদেশের জন্য এক দুঃসংবাদের মাস বলেই মনে করছেন।

সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী শোক প্রকাশ করেছেন।

মাহি লিখেছেন, এই জুলাই যেন বাংলাদেশে একের পর এক দুঃসংবাদের মাস হয়ে উঠেছে। কখনও আকাশ থেকে ভেঙে পড়ছে বিমান, কখনও নদী গিলছে প্রাণ, আবার কখনও রাস্তায় ঝরছে তরতাজা জীবন!

তিনি লেখেন, ‘একটার পর একটা দুর্ঘটনা যেন আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আতঙ্কের খবর নিয়ে। এভাবেই কি চলবে? আমরা কি আর একটু নিরাপদ জীবন আশা করতে পারি না।’
দেশের মঙ্গল কামনায় সবশেষ অভিনেত্রী লেখেন, ‘আল্লাহ এই জাতিকে হেফাজত করুন। আমরা যেন শোক নয়, শান্তির খবর শেয়ার করতে পারি— এই আমাদের প্রার্থনা।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/