1. admin@banglarrang.com : admin :
  • সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত, শপথ কাল

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ১১
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দেশে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের মতো ভোট গ্রহণ হবে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দুজন।

ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে ভোটদানের সুযোগ না থাকায় নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এই নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন।

এ ছাড়া অসুস্থতাজনিত কারণে বিদেশে থাকায় ভোট দিতে পারবেন না জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে এমপি হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল। নির্বাচিত হলে স্বয়ংক্রিয়ভাবে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হবে। মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে হবে। এমপি না হওয়ায় ভোট দিতে পারবেন না অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে তা সুচারুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন (ইসি) সব প্রস্তুতি নিয়েছে বলে জানান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি গতকাল বুধবার বলেন, প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই। সংসদকক্ষে সংসদ সদস্যরা নিজ আসনে বসে ভোট দেবেন। ভোট দেওয়ার জন্য চারটি বাক্স রাখা হয়েছে। নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্য ভোট দেবেন জানিয়ে সিইসি বলেন, ব্যালটে ভোটারের নাম ও কাকে ভোট দিয়েছেন তা উল্লেখ থাকবে।

সূত্র জানায়, সংসদকক্ষের স্পিকারের আসনের সামনে সংসদ সচিবালয়ের সচিবসহ কর্তাদের জন্য নির্ধারিত আসনে বসবেন নির্বাচনী কর্তা, তিন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের দুই সচিব। সংসদের ৩৫০ আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসনের এমপি না থাকায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন। ভোটার তালিকা সংসদের ‘বিভক্তি নম্বর’ অনুযায়ী করা হয়েছে। এই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ১৭৫ ভোট। সংরক্ষিত আসন মিলিয়ে সংসদে বিএনপি জোটের এমপি ২৫০ জন। এর মধ্যে বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের একজন করে তিনজন, বাকিরা বিএনপির। জামায়াতে ইসলামীর জোটের এমপি ৯০ জন। এর মধ্যে জামায়াতের ৭৭, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩, খেলাফত মজলিসের ১ এবং জাগপার ১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র ৮ জন ও ইসলামী আন্দোলনের ১ জন সংসদ সদস্য রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/