1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বিব্রত শাবনুর আইনি পদক্ষেপ নিতে চান

বাংলার রঙ ডেস্ক / ১৬৮
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। অসংখ্য ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যাপক জনপ্রিয় এ নায়িকার একাধিক আইডি এবং পেজ দেখা যাচ্ছে ফেসবুকে, যা নিয়ে বেশ বিব্রত শাবনূর।

একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূর সেজে ফেসবুক পেজ ভেরিফায়েড করে নিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে বিষয়টি টের পান শাবনূর।

পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা শাবনূরকে সেই ফেসবুক পেজের লিংক ও স্ক্রিনশর্ট পাঠানোর পর নিশ্চিত করেন, সত্যায়িত শাবনূর নকল। তবে সেখানে যা যা তথ্য দেওয়া রয়েছে, তা আসল শাবনূরের।

তিনি বলেন, ফেসবুক পেজ যারা ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তোবা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। না হলে তো ভেরিফায়েড করতে পারত না। সবাই আমাকে জানানোর পর, বিষয়টি নিয়ে আমি চিন্তিত।

শাবনূর জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে তিনি এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।

এই চিত্রতারকা বলেন, আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।
শাবনূর জানালেন, নকল শাবনূর সেজে যে পেজটি সত্যায়িত করা হয়েছে, সেখানে মোট ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি। তার আসল আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয়, তা পর মুহূর্তে সেই পেজে পোস্ট করা হয়। খুবই কৌশলে পেজটি চালানো হয়। আমি আসলে সবচেয়ে বেশি চিন্তিত এই কারণে, পেজটি যেহেতু সত্যায়িত, সবাই ভাববে এটি আমারই। এরপর আমার হয়ে যেকোনো ধরনের অন্যায়, অপরাধ করতে পারে, যার কোনো কিছুই হয়তো আমি জানি না, দায়টাও আমার নয়। আমি ফেসবুক কৃর্তপক্ষকেও বিষয়টি অবহিত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/