1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

নিজের নয়, দেশের কথা ভেবেই- ঋষভের আবেগঘন বার্তা

বাংলার রঙ ডেস্ক / ৩৬১
সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলবেন না ঋষভ। দলের সঙ্গেও থাকবেন না।

ম্যানচেস্টারে ভারত-ইংল্যান্ড টেস্টে একাধিক লড়াইয়ের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। তার মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয়েছে ভাঙা পা নিয়েও ঋষভ পন্থের ব্যাটিং করতে আসা নিয়ে। প্রথম দিনেই পায়ে গুরুতর চোট পান ঋষভ। চিকিৎসকরা ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিলেও, যন্ত্রণা অগ্রাহ্য করে খেলতে নামেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পন্থের এই লড়াকু মানসিকতা এবং চেষ্টা মন জিতেছে ক্রিকেটপ্রেমীদের।

কী বার্তা দিলেন ঋষভ পন্থ?

সিরিজ বাঁচানোর জন্য শেষ টেস্টে জিততেই হবে ভারতকে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে বার্তা দিলেন ঋষভ। জানালেন, অন্য কিছু না ভেবে দেশের জন্য এই ম্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। এই নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভারতীয় কিকেট বোর্ড একটি ভিডিও পোস্ট করেছে ।

সেখানে আবেগপ্রবণ হয়ে বার্তা দিয়েছেন পন্থ। তিনি বলেন, ‘আমি শুধু চেষ্টা করে গিয়েছি। নিজের কথা না ভেবে দেশ বা দলকে সাহায্য করতে চেয়েছি। কিন্তু এই পরিস্থিতিতেও যেভাবে গোটা দেশ আমাকে সমর্থন করেছে, সেই অনুভূতি বলে বোঝানো যায় না। আমি খুবই গর্বিত। শেষ টেস্টে দেশের কথা ভেবেই ম্যাচ জিততে হবে।’

চলতি সিরিজ়ে ৭ ইনিংসে ৪৭৯ রান করেছেন ঋষভ। এর মধ্যে রয়েছে জোড়া সেঞ্চুরি। তাঁর পরিবর্ত হিসেবে নারায়ণ জগদীশনকে স্কোয়াডে নিয়েছে ভারত। তবে পঞ্চম টেস্টে ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনাই বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/