1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আল্লাহর ভালোবাসা অর্জনই প্রকৃত সফলতা

বাংলার রঙ ডেস্ক / ৭৭৪
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মানুষের জীবনের প্রকৃত সার্থকতা কীসে? এই প্রশ্নটি যুগে যুগে নানা চিন্তাবিদ ও সাধকের চিন্তার বিষয় হয়ে এসেছে। কেউ জীবনের সফলতা খুঁজেছেন বিত্ত-বৈভব, কেউ বা খ্যাতি-মান্যতার মধ্যে। আবার কেউ মেনে নিয়েছেন, সুখ-সফলতা কেবল আত্মিক প্রশান্তি ও পরকালীন মুক্তির মধ্যেই নিহিত। একজন মুমিনের জন্য জীবনের সর্বোচ্চ সফলতা হলো আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠা। কেননা যে আল্লাহর কাছে প্রিয়, তার দুনিয়াও কল্যাণময় হয়, আখেরাতও সাফল্যমণ্ডিত হয়।

আল্লাহর ভালোবাসা এমন এক অনুপম নেয়ামত, যা লাভ করলে আর কিছুই অপূর্ণ থাকে না। হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল (আ.)-কে ডাকেন এবং বলেন, ‘আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো।’ এরপর আসমানবাসী ও জমিনবাসীর হৃদয়ে ওই বান্দার প্রতি ভালোবাসা সঞ্চারিত হয়। অতএব আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠা মানে শুধু পরকালের মুক্তিই নয়, এ দুনিয়াতেও মানুষের ভালোবাসা, প্রশান্তি ও মর্যাদাপূর্ণ জীবন লাভ করা। প্রশ্ন হলো, কীভাবে একজন সাধারণ মুমিন বান্দা আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারে?

পবিত্র কোরআন ও হাদিসে আমাদের যেসব কাজ করতে আদেশ দেওয়া হয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা এবং যেসব কাজ থেকে বিরত থাকতে বলেছে সেগুলো থেকে বিরত থাকার মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয়ত্ব অর্জন করতে পারে। সেসব আদেশ-নিষেধ শুধু আখলাক বা চারিত্রিক সৌন্দর্যের পরিচায়ক নয়, বরং সেগুলোর প্রতিটি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীরতর করে, তার অন্তরকে পবিত্র করে এবং সমাজে সে একজন উপকারী, নেক ব্যক্তি হিসেবে গড়ে ওঠে। আর পরকালে তাদের জন্য থাকে সবচেয়ে বড় সফলতা। তা হলো জান্নাতে প্রবেশ করা। মহান আল্লাহ আমাদের তার নির্দেশ যথাযথভাবে মেনে তার প্রিয় হওয়ার তওফিক দিন এবং পরকালের কঠিন দিনে জান্নাত নসিব করুন। আমিন।

লেখা : বেলায়েত লিটন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/