1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে : শবনম ফারিয়া

বাংলার রঙ ডেস্ক / ৮৮১
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
শবনম ফারিয়া- ছবি : সংগৃহীত

বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা বলেন ফারিয়া। বিনোদন সাংবাদিক দাউদ হাসান রনির সঙ্গে কথোপকথনে শবনম ফারিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। যেখানে উঠে আসে নানা প্রসঙ্গ।

শবনম ফারিয়া বলেন, ‘আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, এমন কেউ ক্ষমতায় আসুক, যারা একটু রয়ে-সয়ে চুরি করুক। চুরি করবেই, আমি জানি। মানে চুরি করবে না, এটা হবে না আমাদের দেশে।

এখন আগের চেয়ে মত প্রকাশের স্বাধীনতা অনেক বেশি বলে মন্তব্য করেছেন শবনম ফারিয়া। তবে সেই স্বাধীনতা সবাই পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে তার। অভিনেত্রী বলেন, ‘সবাই যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, তা তো নয়। মত প্রকাশের যদি স্বাধীনতা পায়, তাহলে যে সরকার চলে গেল তাদেরও কথা বলতে দিতে হবে। আপনি মত প্রকাশের স্বাধীনতা দিয়ে বলছেন সবাই কথা বলবে, বাট ওরা কথা বলবে না। তাহলে তো আপনি এখানে ফেয়ার না।’

মব কালচার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘সরকারের অনেক জিনিস আমি অ্যাপ্রিশিয়েট করি। তবে অনেক জিনিস আছে, যা অ্যাপ্রিশিয়েট করি না। এই যে একটা মব কালচার তৈরি হয়েছে, সরকার কন্ট্রোল করতে পারছে না। সরকারের এই ক্ষমতা নেই বলে আপনার মনে হয়? এই যে ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দিতে এলো না। হয়তো দিয়েছে, তবে সেটা আমার চোখ পর্যন্ত আসেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/