1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

এই আন্দোলনটা আসলে জনগণের আন্দোলন : মাসুদ কামাল

বাংলার রঙ ডেস্ক / ৫১৪
শনিবার, ২ আগস্ট, ২০২৫
Colorful abstract textured background design

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তাতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, ‘নাগরিকদের সমন্বয়ে ড. ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার ভালো কিছু দেখাতে পারছে না। ভালো কিছু করতে পারছে না। একটা শান্তিপূর্ণ নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করতে পারছে না। সংস্কারের নামে অপ্রয়োজনে সময় ক্ষেপণ করছে।’

তিনি বলেন, ‘এনসিপি বিএনপির সঙ্গে বিরোধ তৈরি করছে। এরা ছাত্রশিবির মানে জামায়াতের সঙ্গে বিরোধ তৈরি করছে। তারা সবার সঙ্গে বিরোধ তৈরি করছে কেন? তারা কি এত বড় কোনো দল? এত বড় কোনো রাজনৈতিক শক্তি— যে এদের সবার সঙ্গে বিরোধ তৈরি করলে তাদের অবস্থান আরো ভালো হবে?’

মাসুদ বলেন, ‘ছয়জন সমন্বয়ককে ডিবির হারুন যখন ধরে নিয়ে গিয়েছিল তখন তারা একটা যৌথ বিবৃতি দিয়েছিল। সেখানে তারা স্বাক্ষর করে আন্দোলন প্রত্যাহার করেছিলেন। তারপর আন্দোলন হলো কেন? তারপর আন্দোলন এরা করেনি।

এরা করেছে সেই কোটা সংস্কার বিষয়ক আন্দোলন। এরপরে যে আন্দোলন হয়েছে এটা হলো সরকার পতনের আন্দোলন। সেটা এই ছয়জনকে বাদ দিয়ে সাধারণ জনগণ করেছে। সাধারণ জনগণের সে আন্দোলনে এরা এসে যুক্ত হয়েছে মাত্র।’মাসুদ আরো বলেন, ‘সে আন্দোলনে ছাত্ররা ছিল, কোটা সংস্কার আন্দোলনে যারা ছিল তারাও ছিল। সেখানে বিএনপি ছিল, জামায়াত ছিল, শিবির ছিল, ছাত্রদল ছিল সবাই ছিল। কিন্তু এরা দাবি করছে যে এরাই সবকিছু করেছে। এত সহজ না। সারা দেশের মানুষের ওপর আপনাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আপনারা বললেও আন্দোলন থামাতে পারতেন না। একটা বিবৃতি দিয়েছিলেন, সাইন করেছেন, এখন বলবেন চাপের মুখে সাইন করেছি। তাহলে বিএনপির অনেক নেতাকেও ধরে নিয়ে গিয়েছিল কেউ কি চাপের মুখে কোনো সাইন করেছিল? কাজেই সেটা বলে লাভ নেই। আপনারা ওই ব্যাপারের নেতা তখনও ছিলেন না, এখনো না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দাবি করলেই দাবিদার হওয়া যায় না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/