1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

এবার নতুনরূপে ঋতুপর্ণা

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩৩২
রবিবার, ১০ আগস্ট, ২০২৫

টালিউড ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয়ের পাশাপাশি টলিউডে সিনেমা প্রযোজনাও করে আসছেন অনেকদিন ধরে। অভিনয়, প্রযোজনা’সহ নানা রকমের দায়বদ্ধতা সবকিছুই হাসি মুখে সামলান ‘ম্যাডাম সেনগুপ্ত’ তকমা পাওয়া এই অভিনেত্রী।

আসছে ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন রূপে বাংলার দর্শক দেখতে পাবেন ঋতুপর্ণাকে। তার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ একগুচ্ছ মুভি প্রযোজনা করেছে এবং ফিল্মমেকারদের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এই সংস্থা পাশে দাঁড়িয়েছে বহু শিল্পীর।

এবার একটু ভিন্ন রকমের ভাবনা ভেবেছে ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা। স্বাধীনতা দিবস উপলক্ষে ঋতুপর্ণা এবং তার ‘ভাবনা আজ ও কাল’ এক অভিনব নৃত্যানুষ্ঠানের আয়োজন করতে চলেছে আগামী ১৪ আগস্ট, কলামন্দিরে।

ভিন্ন ধরনের এই অনুষ্ঠানে রবীন্দ্রনৃত্য, ধ্রুপদীনৃত্যর মিশেল ফুটে উঠবে। অনুষ্ঠানের নাম ‘এন ইভিনিং অফ রিদিম অ্যান্ড রাগা’। এই অনুষ্ঠানেই ঋতুপর্ণা পরিবেশনা করবেন তার অভিনব নৃত্যভাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/