1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ক্ষমতা মানুষকে শয়তানে পরিণত করে : বাঁধন

বাংলার রঙ ডেস্ক / ৭০৪
বুধবার, ২০ আগস্ট, ২০২৫
আজমেরী হক বাঁধন। ছবি- সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন গত বছর জুলাই বিপ্লবে সরকার পতন আন্দোলনে ব্যাপক সরব ছিলেন। ছাত্র-জনতার পক্ষে রাস্তায়ও নেমেছিলেন। হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি ছিলেন সক্রিয়। যার ফলে ৫ আগস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একশ্রেণির সমর্থকের কাছে বেশ কটাক্ষের মুখে পড়তে হয় বাঁধনকে।
এখনো সাইবার অ্যাটাকের মুখোমুখি হন অভিনেত্রী। আজ ফেসবুকে এক স্ট্যাটাসে তুলে ধরলেন সেই প্রসঙ্গ। যেখানে বাঁধন জানান, একসময় শেখ হাসিনা তার পছন্দের এক ব্যক্তিত্ব ছিলেন।
বুধবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন বাঁধন। যেখানে ঢালিউডে বেশ কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা গেছে। পোস্টের ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘এই ছবিটা তখনই তোলা, যখন আমি তাকে (শেখ হাসিনা) বলেছিলাম— উপস্থিত লোকেরা ভাবছে আমরা আলোচনা করে একই রংয়ের পোশাক পরেছি। এ কথা শুনে তিনি হেসেছিলেন। আমি এই হাসিটাকে ভালোবাসতাম। ওটা আসল বলে মনে হতো। সেদিন আমাদের একজনের মতোই মনে হয়েছিল।’
শেখ হাসিনা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘তার (শেখ হাসিনা) গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন। শরণার্থী হিসেবে বেঁচে ছিলেন। তারপর সেই দেশেই ফিরে এসেছিলেন, যে দেশ তার সব কিছু কেড়ে নিয়েছিল। এ ধরনের সাহস খুব বিরল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম, ক্ষমতা একজন মানুষকে কিভাবে শয়তানে পরিণত করতে পারে।’
আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বাঁধন লেখেন, ‘এবার একটু মজার কথা বলি। আমি ওনার সঙ্গে হাসছিলাম বলে এই না যে আমি পরেরবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছি! আমার প্রিয় আওয়ামী লীগের সদস্যরা আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি, সত্যি কথা বলি। আমি আমার দেশের মানুষের পাশে আছি। তাহলে আপনারা আমার পেছনে লেগে আছেন কেন? আমি জানি, আপনারা আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না। কিন্তু এখনো মানবিক আচরণ করার সুযোগ আছে।’
সবশেষে বাঁধন লিখেছেন, ‘যেভাবে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন, ঠিক সেভাবেই তো এই দেশের নারীদের সঙ্গে আচরণ করেন। যান, আপনারা জিতে গেছেন— অভিনন্দন! কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া এখন আর কী করছেন? আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, যার চরিত্র সবচেয়ে খারাপ সে-ই আপনাদের দল থেকে সংসদ সদস্য হবে। যদি কোনো দিন ক্ষমতায় আসেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/