1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

চল্লিশেও ফিট কুসুম শিকদার, আসল রহস্য কী?

বাংলার রঙ ডেস্ক / ৩২৯
রবিবার, ২৭ জুলাই, ২০২৫
সাহসী লুকের ছবি পোস্ট করে আবারও আলোচনায় কুসুম শিকদার

২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হন কুসুম শিকদার। এরপর আর শোবিজ দুনিয়ায় পেছনে ফিরে তাকে হয়নি তাকে। অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনা ও প্রযোজনার কাজও চালান কুসুম।

 ব্যস্ততা আর বয়স কখনও অভিনেত্রীর রূপ লাবণ্যে বাধা হতে পারেনি। এর কারণ হলো তার ডায়েট লিস্ট। ফিটনেস ধরে রাখতে কঠোর ডায়েট লিস্ট ফলো করেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কুসুম বলেন, ‘দীর্ঘ ২৫ বছর ধরে কঠোর শরীরচর্চা ও নিয়ম মেনে জীবনযাপন করি। ২০০০ সাল থেকে ভাত খাওয়া বন্ধ করি। এরপর গত ১৩ বছর ধরে মাছ-মাংসও খাই না।’
 
কুসুম আরও বলেন, ‘যখন ভাত খেতাম না, মাছ-মাংস খেতাম। কিন্তু এখন কম পরিমাণে ভাত খাই। তবে মাছ-মাংস খাই না। প্রায় সব ধরনের শাকসবজি খাই। বলতে পারেন, গত ১৩ বছরে আমি পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছি।’
 
সুস্থতা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘ফিট থাকার চেয়েও আমার কাছে সুস্থ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি, বয়স বাড়ার সাথে সাথে রেড মিট এড়িয়ে চলা ভালো। আমি রেড মিট একদম ছুঁই না। এতে শারীরিক ও মানসিকভাবে বেশ ভালো থাকি।’  তাহলে ডায়েট লিস্টে কী আছে অভিনেত্রীর কাছে জানতে চাইলে লাক্স সুন্দরী বলেন, ‘অ্যালার্জির কারণে বেগুন ও পুঁইশাক ডায়েট লিস্টে নেই। আমি কম পরিমাণে ভাত ও সবজি বেশি খাই। দুধ, ডিম, ঘি, মাখন, রুটি প্রতিদিনের ডায়েট লিস্টে থাকে। 
মানসিক শান্তি, পরিবারের সঙ্গে সময় কাটানো ও ভালো বই পড়ার অভ্যাসও সৌন্দর্য ধরে রাখার মূল চাবিকাঠি বলে মনে করেন কুসুম শিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/