ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের সনাক্তকরণ কার্যক্রম গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪/০৩/২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ২০:০৫ ঘটিকায় ভালুকা থানাধীন জামিরদিয়া ডুবালিয়াপাড়া পাইওনিয়ার নীট ওয়্যারস (বিডি) লি: এর গেইটের সামনে হতে মো: সোহেল রানা (৩৪) নামীয়একজন গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পরিচয়:
নাম: মো: সোহেল রানা(৩৪), পিতা: তোরাব আলী ওরফে তোরাপ আলী, মাতা: সূর্য বানু, ঠিকানা: মহাইল, ইউপি-ঝায়াইল, থানা: গোপালপুর, জেলা: টাঙ্গাইল।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ঘটনাস্থলে উপস্থিত থেকে দিপু চন্দ্র দাসকে ফ্যাক্টরীর ফ্লোর থেকে গার্ড রুমে নেওয়ার সময় মারধর করে। ফ্যাক্টরীর কর্মীদের ভিতরে স্লোগান দিয়ে উত্তেজিত করে উপদ্রুত পরিস্থিতি তৈরী করে, লাশের উপর বর্বরোচিত নির্যাতন করে এবং উপস্থিত জনতাকে স্লোগান দিয়া বর্বরোচিত নির্যাতন চালানোতে উৎসাহিত করে।