1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি

বাংলার রঙ ডেস্ক / ৩০১
রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি তার দুইটি ছবি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। কিছুদিন আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তিনি চোখে চশমা এবং হাতে কলম নিয়ে বসে আছেন। এই ছবিগুলো পোস্টের পরেই শুরু হয়েছে নানান সমালোচনা। কেউ কেউ তাকে মার্কিন পর্নতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেছেন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি নিজেই।

সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি এ বিষয়ে বলেন, দেশের বেশির ভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিং গ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে, তিনি উল্লেখ করেন।

মাহি আরও বলেন, আমি জানি না, এই সিগনেচার বা ধারণা কোথা থেকে এসেছে? চশমা পরলেই আমাকে অন্য কারো মতো ভাবা হবে, এমন কথা তো নেই। একজন আর্টিস্ট বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে পারে। কিন্তু যে ধরনের অসভ্য বা স্টুপিড মন্তব্য হয়, সেটা মানা যায় না।

তিনি জানান, আগেও তার বর্ণ বা পরনের কাপড় নিয়ে অযথা সমালোচনা হয়েছে। এবার শুধু একটা রিডিং গ্লাস নিয়ে মানুষ নেগেটিভ মন্তব্য করছে। মাহি বলেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসে না। আমি ছবিটা অন্যভাবে দেখিয়েছি, কিন্তু অনেকে তা নিয়ে ভুল ধারণা তৈরি করেছে। মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সে অন্য দেশে থাকে, তার জীবন আলাদা। আমাদের এ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।
মাহি বলেন, অনেক সময় অবচেতন মনে উড়িয়ে দিই। কিন্তু কিছু না কিছু প্রায় সময় থেকেই যায়। এই ধরনের নোংরা কথা বলা মানুষদের প্রতিরোধে আমি বা আমরা কীই বা করতে পারি। একবার একটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিফারেন্ট চুল পরে গিয়েছিলাম, সেটাও নিয়ে তুমুল বিতর্কের শিকার হয়েছি। তাই যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/