1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ডিগবাজি দিয়ে এবার কানাডা মাতাবেন জায়েদ খান

বাংলার রঙ ডেস্ক / ৪৬১
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। কানাডার মন্ট্রিয়লে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট। তিন দিনব্যাপী আয়োজিত সম্মেলনের শেষ দিন পারফর্ম করবেন জায়েদ খান।
এর আগে জায়েদ খান বিভিন্ন দেশে পারফর্ম করেছেন। কানাডার ক্যালগরিতেও পারফর্ম করেছেন। কিন্তু বাঙালি অধ্যুষিত কানাডার মন্ট্রিয়লে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছেন এই ঢালিউড তারকা।

এ প্রসঙ্গ জায়েদ খান বলেন, ‘ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, আমি এখানে পারফর্ম করতে পারব। আরও অনেক নামকরা শিল্পী এখানে পারফর্ম করবেন। আশা করি অনুষ্ঠানটি খুব সাফল্যমণ্ডিত হবে।’

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/