1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

‘প্রিন্স’ সিনেমায় কত পারিশ্রমিক নিলেন শাকিব খান?

বাংলার রঙ ডেস্ক / ৭০৩
সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
শাকিব খান- ছবি : সংগৃহীত

দুই দিন আগেই নিজের পরবর্তী সিনেমার পোস্টার প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ‘প্রিন্স’ শিরোনামের সিনেমায় দেখা মিলবে তার। ইতিমধ্যে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে যা ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। এরইমধ্যে আলোচনায় উঠে এসেছে সিনেমাটিতে শাকিব খানের পারিশ্রমিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রয়েছে, এই মেগাস্টার তার আগামী ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’ (ওয়ান্স আপন অ্যা টাইম)-এর জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন! ঢাকা-কলকাতা মিলিয়ে দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রিতে এতো পারিশ্রমিক আজ পর্যন্ত শাকিব খান ছাড়া কেউ নেননি!

একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শাকিবের ৩ কোটি টাকা নেওয়ার ব্যাপারে কথা বলেছেন ‘প্রিন্স’ সিনেমার প্রযোজক ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা। তিনি বলেন, ‘এটা তার প্রাপ্য। যেটা উনি ডিজার্ভ করেন সেটা তাকে অবশ্যই দিতে হবে। অবশ্যই আগের তার ছবিগুলো চেয়ে রেমুনারেশন (পারিশ্রমিক) বেশি হওয়াটা স্বাভাবিক।

শিরিন সুলতান আরো বলেন, ‘গত কয়েক বছরে শাকিব ভাইয়ের সবগুলো ছবি দেখেছি। তিনি প্রতিটি কাজে নতুনভাবে হাজির হচ্ছেন। ছবিগুলো দেখে তার প্রতি একধরনের ধারণা ছিল। কিন্তু আমরা যখন তাকে প্রিন্স ছবি গল্প শোনাই উনি এক মনোযোগে ৪৫ মিনিটে শুনে ফেললেন। এতটাই মনোযোগী ছিলেন মনে হলো এই গল্প তার পুরোপুরি মুখস্ত। আসলে তার এত বছরের সাধনা আছে বলেই তিনি আজ এই অবস্থানে আছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/