1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বলিউডের পর্দায় ফিরছেন তামান্না

বাংলার রঙ ডেস্ক / ৩১৩
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
তামান্না ভাটিয়া

জটিল চরিত্র, গা ছমছমে গ্যাংস্টার জগৎ এবং ইমোশনাল থ্রিলারের এক বিচিত্র মিশ্রণে এবার সিনেমা বানাচ্ছেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘রোমিও’ নামের এই সিনেমাটিতে প্রথমবার জুটি বাঁধছেন শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি।তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো ছবিতে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘বাহুবলী’খ্যাত দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া।

তবে নামটা রোমিও হলেও জানা গেছে এটা কোনো লাভস্টোরি নয়। বরং এটি এক স্টাইলিশ, বুদ্ধিদীপ্ত এবং আবেগঘন গ্যাংস্টার থ্রিলার, যেখানে প্রতিটি চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আর আবেগের দোলাচল গড়ে তুলবে চরম উত্তেজনা। এক শিল্পসৌকর্যে মোড়া অপরাধ জগতের পটভূমিতে তৈরি এই সিনেমায় শাহিদ কাপুরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে একদিকে শীতল অপরাধপ্রবণ, আবার অন্যদিকে আবেগে ভেঙে পড়া মানুষ।

অন্যদিকে তামান্নার চরিত্রটাও অনেকটা ভিন্ন রকম। এই ছবিতে তামান্নার চরিত্র যে শুধু গ্ল্যামার যুক্ত নারী নয়, শক্তি ও আবেগের নিখুঁত ভারসাম্য থাকবে তার চরিত্রে। প্রথম চিত্রনাট্য পড়েই এক বাক্যে রাজি হয়ে যান তিনি। তার চরিত্রটি একাধিক টার্নিং পয়েন্টে প্লটকে মোড় ঘোরাতে সাহায্য করবে  এবং ছবির বাজারজাতকরণেও একটি বড় শক্তি হিসেবে কাজ করবে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/