1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : কী বলছে পরিসংখ্যান?

আনোয়ারুল ইসলাম দিপু / ১৪৯
রবিবার, ২০ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নামতে যাচ্ছে বাংলাদেশ। লিটন দাসদের সামনে সুযোগ প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার। আজ রোববার থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান।

২২টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি, বাকি ১৯টিতেই হেরেছে তারা।
তবে এবার স্বাগতিকদের জন্য ভালো খবর হলো, এই তিনটি জয়ের দুটিই এসেছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথমটি ছিল ২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে এবং অন্যটি ২০১৬ সালের এশিয়া কাপের একটি ম্যাচে।
পাকিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে বাংলাদেশের আরেকটি জয় আসে ২০২৩ সালে হাংঝোতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে। ওই আসরে অবশ্য উভয় দলই তাদের দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ এই সিরিজ শুরু করবে। প্রকৃতপক্ষে, এই সিরিজ জয় ছিল চলতি বছর যেকোনো ফরম্যাটে লিটন দাসদের প্রথম সিরিজ জয়।
বাংলাদেশ সবশেষ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে নয় মাস আগে। ২০২৪ সালের অক্টোবর মাসে সে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত জুনে নিজেদের মাঠে পাকিস্তান তাদের সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াটওয়াশ করেছিলো
২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই সিরিজ, সবগুলো খেলাই শুরু হবে সন্ধ্যা ৬টায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/