1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

বিয়ের ৫ মাস পর হানিমুনে মেহজাবীন-আদনান

বাংলার রঙ ডেস্ক / ১৭৭
শনিবার, ২৬ জুলাই, ২০২৫

দীর্ঘ ১৩ বছর প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব। দেখতে দেখতে বিয়ের পাঁচ মাস পূর্ণ হয়েছে এই দম্পতির।

এর মধ্যে বেশ কয়েকবারই বিদেশ সফরে গিয়েছেন মেহজাবীন; প্রায় সব সফরেই সঙ্গে ছিলেন তার স্বামী আদনান আল রাজীব। যদিও সেসব ছিল কাজের সূত্রে কিংবা অবকাশ যাপনের বিভক্ত আয়োজন।

এবার জানা গেল, এই দম্পতি হানিমুন করতে গিয়েছেন শিল্প-সংস্কৃতির দেশ ইতালিতে।

এক ফেসবুক পোস্টে আজ শনিবার ইতালির মনোরম লেইক কমো থেকে বেশ কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোতে কখনো নীলচে পোশাকে লেইক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে একা মেহজাবীন, কখনো বা রাজীবের কাঁধে মাথা রেখে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সব সময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য।
তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে, যেন স্বপ্নের মতো লাগছিল! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলব না।’
সেই পোস্টে অনেকেই তাদের শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/