1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

ব্যালন ডি অ’রের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, কে পড়বে শ্রেষ্ঠত্বের মুকুট?

বাংলার রঙ স্পোর্টস ডেস্ক / ৩১১
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

অবশেষে প্রকাশিত হলো ২০২৫ সালের ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকা। আর সেই তালিকার শীর্ষে তিন চমকপ্রদ নাম—ওসমান দেম্বেলে, লামিন ইয়ামাল ও মোহাম্মদ সালাহ। ফুটবলের এই সোনালি পুরস্কারের দৌড়ে এবার দেখা যেতে পারে এক যুগান্তকারী মোড়।

প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে অসাধারণ মৌসুম কাটানো ওসমান দেম্বেলেকে মনে করা হচ্ছে এই পুরস্কারের প্রধান দাবিদার। পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে অগ্রণী ভূমিকা রাখা এই ফরাসি তারকা ফাইনালে করিয়েছেন দুটি গোলের সহায়তা—মার্সেলোর ২০১৮ সালের রেকর্ডের পর এমন কীর্তি আর কেউ গড়েননি।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দেম্বেলের গোল সংখ্যা ৩৩, আর অ্যাসিস্ট ১৩। মোট ৪৬টি গোল অবদান রেখে তিনি এখন এক ফরাসি কিংবদন্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। ব্যালন ডি’অর জিতলে তিনি হবেন ষষ্ঠ ফরাসি, যিনি এ পুরস্কার ঘরে তুলবেন। তবে বার্সেলোনার বিস্ময়-বালক ইয়ামালও রয়েছেন দারুণ ফর্মে। ১৮টি গোল ও ২১টি অ্যাসিস্ট করে তিনিই ছিলেন বার্সার আক্রমণভাগের প্রাণভোমরা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি ২৪৪টি সফল ড্রিবল করেছেন তিনিই।
বার্সার আরেক তারকা রাফিনিয়াও আলো ছড়িয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ২১টি গোল অবদান রেখে তিনি ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০১৩-১৪ মৌসুমের রেকর্ড। এক মৌসুমে বার্সার হয়ে তার ১৩ গোলের চেয়ে বেশি গোল শুধু মেসির (১৪, ২০১১-১২)।

এদিকে লিভারপুলের মোহাম্মদ সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগে গড়েছেন এক অবিশ্বাস্য রেকর্ড—এক মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৭টি অবদান, যা আগেই ছিল কেবল অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারারের দখলে।
রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে তার প্রথম মৌসুমেই ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন—৪৩টি। তিনিও আছেন ব্যালন ডি’অরের দৌড়ে, সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম।
সিরি আ থেকে মনোনয়ন পেয়েছেন মাত্র তিনজন। যার মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম স্কট ম্যাকটমিনে। নাপোলির হয়ে ১২ গোল ও ৪ অ্যাসিস্ট করে প্রথম মৌসুমেই নজর কেড়েছেন। ২০১০-১১ সালের পর কোনো মিডফিল্ডার এত গোল অবদান রাখেননি।
গোলরক্ষকদের মধ্যে ইয়াশিন ট্রফির দৌড়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে থাকা এই আর্জেন্টাইন গোলরক্ষক গত মৌসুমে করেছেন ১৫৬টি সেভ। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ডোনারুম্মা, ইয়ান সমার, থিবো কোর্তোয়া, আলিসন, দাভিদ রায়া ও মাতজ সেলস।
২১ বছরের নিচে সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফির জন্য আবারও মনোনীত হয়েছেন ইয়ামাল। গত বছর স্পেনকে ইউরো জেতানোয় পেয়েছিলেন এই পুরস্কার। এবার তার মূল প্রতিদ্বন্দ্বী পিএসজির দেজিরে ডুয়ে, যিনি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/