1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মান্দায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন

সজিব রহমান, নওগাঁ জেলা প্রতিনিধি / ৩৫১
শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানিয় গনমাধ্যম কর্মীরা।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মান্দায় কর্মরত সাংবাদিকদের আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, শিক্ষক দেলোয়ার হোসেন, সাংবাদিক মাসুদ রানা, পলাশ চন্দ্র সরকার, আব্দুল মজিদ সম্রাট, রইচ উদ্দিন ও ওয়াসিম রাজু।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি দেশের সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার এক ভয়ঙ্কর রুপ। শুধু গাজীপুরেই নয় আজ সারা দেশে সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/