1. admin@banglarrang.com : admin :
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ প্যারোলে মুক্ত হয়ে বড় ভাইয়ের জানাজায় অংশ নেন হুমায়ুন কোবির পাটোয়ারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট অমীমাংসিত মেলিসা হত্যাকাণ্ডের ৪০ বছর পর ফোন করে নিজের পরিচয় দিলেন খুনি ৭২ লাখের সংসদীয় লুকে কোথায় কত খরচ করলেন কঙ্গনা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ ‎ ৫০ পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ডসহ আকর্ষণীয় বেতন

মেসিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামি

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৩০১
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

চোটের কারণে লিওনেল মেসি স্কোয়াডে না থাকলেও অব্যাহত ইন্টার মায়ামির জয়ের চাকা। মেসির অনুপস্থিতি থাকলেও ‘ঘনিষ্ঠ বন্ধু’ লুইস সুয়ারেজ আর ‘দেহরক্ষী’ রদ্রিগো দি পলের দারুণ পারফরম্যান্সে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির দল।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের চূড়ান্ত ম্যাচে পুমাসের বিপক্ষে খেলতে নামে মায়ামি। ম্যাচে চোখজুড়ানো ‘পানেনকা’ শটে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন সুয়ারেজ।

প্রথমার্ধের শেষ মিনিটে যখন মায়ামি ১ গোলে পিছিয়ে, তখন বাঁ প্রান্ত থেকে সুয়ারেজের পাস বুক দিয়ে নামিয়ে দারুণ প্লেসিং শটে গোল করে দলকে সমতায় ফেরান দি পল। চলতি বছরে এটা আর্জেন্টাইন মিডফিল্ডারের প্রথম গোল।

বাকি গোলটিও করেন আরেক আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে। তার করা গোলের উৎসও ছিলেন সুয়ারেজ। আর পুমাসের পক্ষে গোল পান জর্জ রুভালকাবা।

এই জয়ের ফলে প্রথম মেজর লিগ সকার (এমএলএস) দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মায়ামি। ২টি জয় ও ১টি ড্রয়ে (টাইব্রেকারে জয়) ৮ পয়েন্ট তাদের। এমএলএস ও লিগা এমএক্সের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/